মো. রাশেদুল ইসলাম (নাটোর): তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নাটোর সদর উপজেলার ১নং ছাতনী ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, বিএনপির সদর থানা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী খান, নজরুল ইসলামসহ ছাতনী ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়।

