সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোরে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

মো. রাশেদুল ইসলাম (নাটোর): “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

আজ বুধবার নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে একডালা বাজারের নাটোর-রাজশাহী জাতীয় সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবায় যুবসমাজ ধ্বংসের পথে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানান তারা।

এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *