সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার একডালা (মেহেন্দীতলা) এলাকায় আজ (১৮ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম শাহিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন একই এলাকার রসুন মোল্লার ছেলে।

জানা গেছে, তিনি যোহরের নামাজের পর বাড়ি থেকে চাঁদপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। চাঁদপুর বাজারে তার একটি কাঁচাবাজারের দোকান ছিল। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবার ও স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আজ তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা যাবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *