মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরের নলডাঙ্গা থেকে ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি সড়ক থেকে এসব উদ্ধার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম বলেন, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি এলাকায় সড়কে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এমন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরে সেখান থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রোল বোমা এবং আওয়ামী লীগের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়। একই সঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

