সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরের নলডাঙ্গায় পাটখড়ি ভর্তি ট্রাকে আগুন, ৩০ হাজার টাকার ক্ষতি

নাটোরের নলডাঙ্গায় পাটখড়ি ভর্তি ট্রাকে আগুন, ৩০ হাজার টাকার ক্ষতি

মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোর-নলডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে পাটখড়ি ভর্তি একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে নলডাঙ্গা থানার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর বাজারসংলগ্ন সাজিপাড়া এলাকার পাকা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-১২-৯৬৭৮ নম্বরের একটি ট্রাক পাটখড়ি বোঝাই করে নলডাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রাকটি সাজিপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কাউকে আটক করা হয়নি।

ট্রাকটির মালিক নাটোরের সিংড়া উপজেলার সিংড়া লিঙ্গন এলাকার জয়দেব সাহা। ট্রাকের চালক মো. মুক্তার হোসেন (৫০) ও সহকারী মো. নাহিদ ইসলাম (৩০) জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

নলডাঙ্গা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *