সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গা-সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং, সক্রিয় হওয়ার চেষ্টা

নলডাঙ্গা-সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং, সক্রিয় হওয়ার চেষ্টা

নাটোর জেলা প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাটোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নলডাঙ্গা ও নাটোর সদর উপজেলার বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীদের পোস্টার লাগাতে দেখা গেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি থেকে পোস্টারিংয়ের একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা ওই ভিডিও নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন বলে জানা গেছে।

রোববার (২৩ আগস্ট) দিবাগত সোমবার রাতে নলডাঙ্গা ও নাটোর সদরের বিভিন্ন স্থাপনার দেয়ালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পোস্টার লাগিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, বেশ কয়েক দিন ধরে নাটোরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করছেন বলেও অভিযোগ রয়েছে।

নলডাঙ্গার যুবদল কর্মী বিপ্লব হোসেন, জাসাস নেতা শাহিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। তারা নাশকতা করার চেষ্টা করছে। প্রশাসনের উচিত দ্রুত তাদের গ্রেপ্তার করা। আমরা কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখতে চাই না।”

এ ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল।

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর নলডাঙ্গার আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী আত্মগোপনে চলে গেলেও রহস্যজনক কারণে কয়েকজন প্রভাবশালী নেতা-কর্মী এলাকায় সক্রিয় অবস্থায় রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে বেশ কিছুদিন ধরে দলীয় বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল ও পোস্টারিংয়ের মতো ঘটনা ঘটেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *