সর্বশেষ :
20 Oct 2026, Tue

নলডাঙ্গায় রেলস্টেশনে রেললাইনে ফাটল

নলডাঙ্গায় রেলস্টেশনে রেললাইনে ফাটল, কালের বার্তা

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে রেললাইনে ফাটল দেখা দেওয়ায় সাময়িকভাবে ১ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে স্টেশন কর্তৃপক্ষ।
সোমবার (৮ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মাধনগর রেলস্টেশন এলাকার মাছবাজার সংলগ্ন ১ নম্বর লাইনে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান। পরে তারা দ্রুত বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেন।

মাধনগর স্টেশন মাস্টার মো. আব্দুল আওয়াল জানান, তীব্র ঠান্ডাজনিত কারণে রেললাইন ফেটে গেছে। নিরাপত্তার স্বার্থে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলেও তিনি জানান।

এ সময় ঘটনাস্থলে মাধনগর স্টেশন উন্নয়ন কমিটির সভাপতি মো. মাতিনূর রহমান মৃধাসহ স্থানীয় আরও অনেকে উপস্থিত হয়ে পরিদর্শন করেন।
রেললাইনের ফাটল মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে স্টেশন প্রশাসন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *