সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় ১,০০০ লিটার মজুদকৃত তেল উদ্ধার, ২০ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় ১,০০০ লিটার মজুদকৃত তেল উদ্ধার, ২০ হাজার টাকা জরিমানা

মনিরুল ইসলাম, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে ১,০০০ লিটার মজুদকৃত তেল উদ্ধার এবং এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত তেলের মধ্যে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল রয়েছে। অভিযুক্ত মো. মুকুল হোসেন উপজেলার পীরগাছা বাজারে অবস্থিত ডিপো মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের মালিক।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে উপজেলার পীরগাছা বাজারে অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান।

সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে প্রশাসনের অভিযানে অভিযুক্ত ব্যক্তি মো. মুকুল হোসেনের নিকট হতে ৫০০ (পাঁচশত) লিটার ডিজেল এবং ৫০০ (পাঁচশত) লিটার পেট্রোল মজুদ অবস্থায় পাওয়া যায়।

তদন্তে প্রমাণিত হয় যে, তিনি সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় না করে ডিজেল প্রতি লিটার ১২০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ১৪০ থেকে ১৫০ টাকার অধিক মূল্যে বিক্রয় করছিলেন।

অনিয়মের দায়ে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত ৫০০ (পাঁচশত) লিটার পেট্রোল ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় সাধারণ মোটরসাইকেল চালকদের নিকট সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। একইভাবে জব্দকৃত ৫০০ (পাঁচশত) লিটার ডিজেলও চেয়ারম্যানের জিম্মায় সাধারণ কৃষকদের নিকট সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। এসময় অভিযানে নলডাঙ্গা থানা পুলিশ সহযোগিতা করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *