সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নিহত ১

নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নিহত ১

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে একজন নিহত হয়েছেন। নিহত মো. মনির হোসেন (৩০) উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের মো. রাজ্জাকের ছেলে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাশিয়াবাড়ি-ইয়ারপুর গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে।

শনিবার (১৬ মে) রাত পৌনে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আপন চাচাতো ভাই মোহাম্মদ আলী ও মহিদুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে মনির হোসেনের বিরোধ চলছিল। শনিবার সকালে জমির সীমানা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে মনির হোসেন গুরুতর আহত হলে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতাল-এ এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

নলডাঙ্গা থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *