সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় ক্লাইমঅ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নলডাঙ্গায় ক্লাইমঅ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্লাইমঅ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. মোহাম্মদ মোজাহার আলী এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ClimAd Bangladesh Foundation-এর পক্ষে অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ মেম্বার উপস্থিত ছিলেন। তারা সংগঠনের পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। আয়োজক ফাউন্ডেশন জানায়, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন, ‘আমার স্কুল, আমার গাছ; সবুজ হোক চারপাশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *