সর্বশেষ :
19 Oct 2026, Mon

নবাবগঞ্জে সড়কের পাশের ঝোপ থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জে সড়কের পাশের ঝোপ থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পদ্মা রানী মাঝি (৪৮) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চর খুলশী চক এলাকার শান্তিনগর-গোল্লা সড়কের পাশের একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত পদ্মা রানী ওই এলাকার দয়াল মাঝির স্ত্রী। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত শনিবার সকালে সবজি বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন পদ্মা রানী। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

রোববার সকালে স্থানীয়রা সড়কের পাশের ওই ঝোপে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আবু হানিফ আরও জানান, নিহতের গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া রাতে শেয়ালের কামড়ে তাঁর শরীরে ক্ষত সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় তদন্ত চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *