সর্বশেষ :
20 Oct 2026, Tue

নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ডিবি (দক্ষিণ) পুলিশের এক সফল অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে নবাবগঞ্জ থানার বাহ্রা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১০ মিনিটে বাহ্রা এলাকায় অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে তল্লাশিকালে তাদের হেফাজত থেকে মোট ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. স্বপন হোসেন (৩৯), রাজিব খান (৪০), মো. সাজ্জাদ (২৭) এবং মোহাম্মদ আলী (৫৫)।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৯, তারিখ: ১১/০৪/২০২৬)।

মামলার প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *