নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইয়াবা, হেরোইন ও দেশীয় অস্ত্রসহ ইখতিয়ার হোসেন আক্তার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার বান্দুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন, ৬০টি ইয়াবা ট্যাবলেট এবং তিনটি দেশীয় ধারালো ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ইখতিয়ার হোসেন আক্তার ওরফে আক্তার এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বান্দুরা ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়া মেম্বারের ভাই।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

