সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহার ঘাটা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

দোহার ঘাটা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

দোহার (ঢাকা): ঢাকার দোহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দোহার নূরপুর ঘাটা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত পরিচালনা কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় ভবনে এ সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি জায়েদ হোসেন শাহিন, সদস্য সচিব সাজেদা ইসলাম, জমিদাতা সদস্য বজলু ভূঁইয়া, বিদ্যোৎসাহী সদস্য শামীম আহমেদ, সহ-সভাপতি সফিল শিকদার, অভিভাবক সদস্য ও সাংবাদিক মোস্তফা কদ্দূস, বিদ্যোৎসাহী মহিলা সদস্য সায়মা আক্তার, মহিলা সাধারণ সদস্য জুলেখা আক্তার এবং শিক্ষক প্রতিনিধি মিতা রায়কে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের নতুন কমিটির সদস্যরা এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন স্মৃতিচারণ করেন। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুন্দর পরিবেশ নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানিজ ফাতিমা, আয়শা দেওয়ান, সোনিয়া আক্তার ও মাহমুদা আক্তার; দোহার পৌরসভা বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি এস এম শাহজাহান; সাবেক দোহার উপজেলা ছাত্রদল সভাপতি হায়দার আলী হিরু; দোহার উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল আউয়াল; পৌরসভা কৃষক দলের সভাপতি ফারুক পত্তনদার; জিসাসের কেন্দ্রীয় নেতা সুমন আহমদ মোল্লা, হাবিব মাস্টারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *