দোহার (ঢাকা): ঢাকা জেলার দোহার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দোহার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এসআই (নিঃ) সোহেল মোল্লা ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান-৭ চলাকালে এই তিন পেশাদার চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. সাগর আহাম্মেদ (২৭): পিতা- শেখ নাসির, সাং- বউবাজার খালপাড়, দোহার, ঢাকা।
২. সাইফুল ইসলাম নাহিদ (৩০): পিতা- মো. নুরুল ইসলাম, সাং- সৈয়দপুর, নবাবগঞ্জ, ঢাকা।
৩. আসিফুর রহমান (২৬): পিতা- মো. সওকত আলী, সাং- দক্ষিণ জয়পাড়া (মাঝিপাড়া), দোহার, ঢাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

