দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় বিদেশফেরত এক যাত্রীর সর্বস্ব লুট করেছে ডাকাতদল। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার নিকরা-গালিমপুর সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় গাড়িচালক আহত হয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই যাত্রী বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। নিকরা-গালিমপুর সড়কের নির্জন স্থানে পৌঁছালে ডাকাতরা গাড়ির গতি রোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীকে জিম্মি করে তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়।
বাধা দিতে গেলে ডাকাতরা গাড়িচালককে মারধর করে আহত করে। ঘটনার পর ডাকাতদল দ্রুত এলাকা ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

