দোহার (ঢাকা): ঢাকার দোহারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফ)-এর দোহার উপজেলা সাধারণ সম্পাদক রাশেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাশেদ খান উপজেলার রাইপাড়া ইউনিয়নের সিরাজ মিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
তবে তার বিরুদ্ধে কী অভিযোগে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

