সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

দোহারে ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচনী গনসংযোগ

দোহার (ঢাকা): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (দোহার-নবাবগঞ্জ) ঢাকা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম তাঁর নির্বাচনী এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগের অংশ হিসেবে তিনি দোহারের মৈনটঘাট, কার্তিকপুর বাজার ও বাংলাবাজার এলাকায় প্রচার চালান। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে সারাদিনব্যাপী চরমোনাই পীর সাহেব মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম এই গণসংযোগ করেন।

এই গণসংযোগে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাফেজ মাওলানা নুরুল ইসলাম তাঁর প্রতীক ‘হাতপাখা’ মার্কাকে জনগণের মাঝে পরিচয় করিয়ে দেন। তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং জনগণের নানা ধরনের সমস্যা শোনেন ও সমাধানের আশ্বাস দেন।

গণসংযোগ শেষে হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের সব ধরনের অধিকার বুঝিয়ে দেওয়া হবে। সবাই যার যার ন্যায্য অধিকার ফিরে পাবে। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যেখানে গরিব-ধনী কোনো ভেদাভেদ থাকবে না।

তিনি বলেন, জনগণের সমর্থন ও ভোটাধিকারের মাধ্যমে তাঁরা কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং সমাজের মৌলিক পরিবর্তন আনতে চান; যেখানে দুর্নীতি থাকবে না এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন দোকানে ও বাজারের অলি-গলিতে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এবং হাতপাখা মার্কায় ভোট ও সমর্থন চান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা ও মাহমুদপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *