দোহার (ঢাকা): আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম মহিলা মাদরাসা (মালিকান্দা, মেঘুলা বাজার, দোহার, ঢাকা)-এর উদ্যোগে আগামী ২৫ অক্টোবর ২০২৫ইং শনিবার বাদ আসর বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে। ঢাকার দোহার উপজেলার মালিকান্দা স্কুল এন্ড কলেজ মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারত ও বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাও. সাইফুল ইসলাম সিরাজী, মহা পরিচালক- দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসা, সিরাজগঞ্জ।
বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন:
১. বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও নন্দিত মুফাস্স্সিরে কুরআন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসাতুত-তাহসিন আল ইসলামিয়া, শেরপুর।
২. বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাস্স্সিরে কুরআন আলহাজ্ব হযরত মাও. মুফতি আবু ইউসুফ দা.বা., প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস, জামিয়া আরাবিয়া দারুল উলুম লীল বানাত, মেঘুলা, দোহার, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাক্তার আবুল কালাম, সাহেব, সভাপতি, অত্র মাদরাসা।
সঞ্চালনায় থাকবেন:
১. হাফেজ মাও. মুফতি আ. কাদের জিলানী দা.বা., শাইখুল হাদীস, অত্র মাদ্রাসা।
২. মাও. মুফতি রফিকুল ইসলাম দা. বা., মুহাদ্দিস, অত্র মাদ্রাসা।
আমন্ত্রিত মেহমানদের মধ্যে থাকবেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবকবৃন্দ। তাঁদের মধ্যে রয়েছেন: আজিজুল বেপারী, মো. কাজী রুবেল, আলহাজ্ব মো. রিটন খান, মো. হাজী জিল্লুর রহমান, হাজী মো. আলহাজ্ব বাবুল, হাজী মো. মজিবুর রহমান, আলহাজ্ব মো. আজাদ হোসেন এবং হাজী মো. শহিদুল ইসলাম (লাভলু) বেপারী।
মাহফিলের সৌজন্যে রয়েছে ডা. মো. বরকত উল্লাহ-প্রমিজ ডেন্টাল কেয়ার।
উক্ত ওয়াজ মাহফিলে মহিলাদের ওয়াজ শোনার সু-ব্যবস্থা থাকবে।
ইসলামিক ভাবগম্ভীর পরিবেশে জিকিরের সাথে দলে দলে যোগদানের জন্য ধর্মপ্রাণ মুসলমান ও এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানানো হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এলাকা বাসী ও ধর্মপ্রাণ মুসলমানগণ।

