দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিম চর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান তালুকদার (হবু তালুকদার) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। রোববার (২৮ জুন) রাত ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দোহার উপজেলার হোসাইনিয়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুম হাবিবুর রহমান তালুকদার ছিলেন একজন মানবিক, সজ্জন ও সৌখিন ব্যক্তিত্বের অধিকারী। তাঁর আন্তরিকতা, সদাচরণ এবং মানুষের প্রতি ভালোবাসা তাঁকে এলাকায় একজন শ্রদ্ধেয় মানুষ হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। তাঁর মৃত্যুতে স্বজনদের পাশাপাশি পরিচিতজনরাও গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে পরিপূর্ণ করে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

