দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, বগুড়ায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নাটোরে ১ জন, পঞ্চগড়ে ১ জন চা শ্রমিক এবং জামালপুরে ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় পৃথক বজ্রপাতে ৫ জন নিহত হন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাঠে কাজ করার সময় নারী-পুরুষসহ ২ জনের মৃত্যু হয়।
পঞ্চগড়ের আটোয়ারীতে চা-বাগানে কাজ করার সময় বজ্রাঘাতে এক চা শ্রমিক নিহত ও আরও ২ জন আহত হন। সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জে পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু হয়েছে।
জামালপুরের সদর ও মেলান্দহ উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক গৃহবধূ নিহত হন। নাটোরের সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রশাসন ও হাসপাতাল সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

