সর্বশেষ :
19 Oct 2026, Mon

দাউদকান্দি থানার দরজা ভেঙে পালালো কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

দাউদকান্দি থানার দরজা ভেঙে পালালো কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি থানার একটি কক্ষের দরজা ভেঙে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। পরে তাদের থানার একটি কক্ষে রাখা হয়। রাতে কয়েকজন কিশোর দরজা ও প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে বের হয়ে যায়। তাদের মধ্যে ১৭ জন পালিয়ে যায় বলে স্থানীয়ভাবে জানা গেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে থানার কক্ষে ভাঙা চেয়ার ও দরজা দেখা যায়।

তবে ভাঙচুর ও পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি বলেন, পরিবারের সদস্যরা থানায় ভিড় করার সুযোগে কয়েকজন চলে গিয়েছিল। পরে তাদের আটক করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *