সর্বশেষ :
20 Oct 2026, Tue

তালায় ছাত্রশিবিরের মিছিল ও সমাবেশ

তালায় ছাত্রশিবিরের মিছিল ও সমাবেশ

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে তালায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৮ ফেব্রুয়ারি, রোববার বিকেল ৫টায় তালা উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে তালা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে তালা থানা শিবিরের সভাপতি আল-জামালুল বান্নার সভাপতিত্বে এবং তালা থানা শিবিরের সেক্রেটারি শাহেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান শামীম, তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ। উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ইমামুল ইসলাম, শিবিরের জেলা অফিস সম্পাদক জি এম নাহিদ হাসান, জেলা শিবির নেতা আনোয়ার হোসেন, পাটকেলঘাটা থানা শিবিরের সভাপতি মুজাহিদ হাসান, সেক্রেটারি ওমর ফারুক, সাবেক থানা সেক্রেটারি সাব্বির হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ন্যায় ও আদর্শের সংগঠন। কোনো জুলুম-নির্যাতনে বিগত বছরগুলোতে যেমন তা নিঃশেষ করা যায়নি, সেভাবেই আগামীতে এই দেশে অতন্দ্র প্রহরীর ন্যায় ভূমিকা পালন করবে। রাষ্ট্র কাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে “হ্যাঁ” ভোটকে জয়যুক্ত করার আহ্বান জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *