সর্বশেষ :
19 Oct 2026, Mon

তালায় আওয়ামী লীগের কথিত লকডাউনের প্রতিবাদে জামায়াতের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

তালায় আওয়ামী লীগের কথিত লকডাউনের প্রতিবাদে জামায়াতের মিছিল ও পথসভা অনুষ্ঠিত, কালের বার্তা

শফিকুল ইসলাম (সাতক্ষীরা): তালায় ‘নিষিদ্ধ সংগঠন’ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে তালা উপজেলা জামায়াতে ইসলামী একটি বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত করেছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে তালা উপজেলা জামায়াতের আয়োজনে বিশাল একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথসভায় বক্তারা বলেন, তথাকথিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ও উসকানিমূলক কর্মসূচি ঘোষণা করে।

বক্তাদের অভিযোগ, এই কর্মসূচির মাধ্যমে তারা জনগণের মাঝে অস্থিরতা সৃষ্টি ও প্রশাসনিক বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা চালায়।

প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমির হযরত মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ।

অপরদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী কর্মসূচির বিরুদ্ধে সারাদিন শোডাউনসহ লিফলেট বিতরণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *