সর্বশেষ :
20 Oct 2026, Tue

তালায় রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

তালায় রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, কালের বার্তা

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার কুমিরা চারাবটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মো. অহিদ মোড়ল (৩৪)। সে উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ মোড়লের ছেলে।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম জানান, অহিদ মোড়ল পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। বুধবার তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশী অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া নিয়ে রাতে শ্বাসরোধ করে তাকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা কুমিরা চারাবটতলা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে চারাবটতলা এলাকা থেকে আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *