শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত খাঁন-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য; মো. শহিদুল ইসলাম হাওলাদার, তালা থানার অফিসার ইনচার্জ; মো. শফিকুল ইসলাম, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত); ডা. আলহাজ্ব মুহা. মাহমুদুল হক, জেলা নায়েবে আমীর; বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর তালা উপজেলা সভাপতি মৃণাল কান্তি রায়; সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম; বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর তালা উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলীসহ বিভিন্ন জনপ্রতিনিধি, চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক, অনলাইন জুয়া, চুরি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা এবং এলপিজি গ্যাস বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

