সর্বশেষ :
19 Oct 2026, Mon

ডিবির হাতে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ ব্যবসায়ী গ্রেপ্তার

ডিবির হাতে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।

ডিবির সিনিয়র এসআই মো. শাখাওয়াত হোসেন, এসআই মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই মো. সাজেদুল ইসলাম, এএসআই মো. আসাদুজ্জামান এবং এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সের সহায়তায় মীরগ্রাম বাজারে মো. আবু তাহেরের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় সিরাপগুলোর হেফাজতকারী হিসেবে গোলাম মোস্তফা (৬০)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া ফকিরপাড়া গ্রামের মৃত মজিবরের ছেলে।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, দেশ ও সমাজ থেকে মাদক ও ক্ষতিকর পণ্যের বিস্তার রোধে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *