সর্বশেষ :
20 Oct 2026, Tue

ডিবির হাতে অনলাইন জুয়ায় জড়িত ২ জন গ্রেপ্তার

ডিবির হাতে অনলাইন জুয়ায় জড়িত ২ জন গ্রেপ্তার

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ২০টি অ্যাপসম্বলিত মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় একজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল নোয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. সোহাগ (৩০) এবং কালাই উপজেলার পুনটের পূর্ব নোয়াপাড়া গ্রামের মৃত আহসান হাবিব মন্টুর ছেলে ইশতিয়াক শাহরিয়ার রনি (৪২)।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা-পাকড়তলী পাকা সড়ক এলাকায় ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মো. মেহেদী হাসান ও এএসআই মো. মাসুদ রানা। তাঁদের সঙ্গে ছিলেন ছাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল ও পারভেজ হোসেন উল্লাহ।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই চক্রের সঙ্গে জড়িত আরও একজন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *