সর্বশেষ :
19 Oct 2026, Mon

জয়পাড়া বাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

জয়পাড়া বাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

নিজস্ব প্রতিনিধি: ঢাকার জেলার দোহার উপজেলায় অবস্থিত জয়পাড়া বাজারে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে দোহার পৌরসভা প্রশাসক ও উপজেলা প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার জয়পাড়া বাজারে দোহার উপজেলা, দোহার পৌরসভা, দোহার থানা ও দোহার ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জয়পাড়া বাজারের ফুটপাত দখল করে কাঁচামাল বিক্রেতাসহ বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদেরকে উচ্ছেদ করে জয়পাড়া তোহা বাজারে ব্যবসা পরিচালনা করার অনুমতি প্রদান করেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফগাত উল্লাহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এসএম কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজসহ জয়পাড়া বাজারের ব্যবসায়ীবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *