সর্বশেষ :
19 Oct 2026, Mon

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

ঢাকা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের প্রথম দিনটি শুধু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত ছিল।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সুশৃঙ্খল প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক (স্লট) টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। আগ্রহীদের ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে নিবন্ধন করে নির্ধারিত সময় অনুযায়ী টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জাদুঘরটি পরিদর্শন করা যাবে।

জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগের দলিল, গুম-নির্যাতনের তথ্য-উপাত্ত, আলোকচিত্র, ভাস্কর্য ও প্রতীকী কবর স্থান পেয়েছে। পাশাপাশি বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের ঘটনা এবং গুম-নির্যাতনসংক্রান্ত বিভিন্ন ঐতিহাসিক দলিলও প্রদর্শিত হচ্ছে। এছাড়া শহীদ আহনাফের মায়ের উদ্দেশে লেখা একটি চিঠি, রিকশাচালকের সালাম জানানোর দৃশ্য এবং শহীদ মুগ্ধের পানি বিতরণের প্রতীকী ভাস্কর্য দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *