সর্বশেষ :
19 Oct 2026, Mon

‌জামায়াতের কালো শক্তি ৫ আগস্ট ঘটিয়েছে এ কথা বলিনি -ফজলুর রহমান

জামায়াত কালো শক্তি ৫ আগস্ট ঘটিয়েছে— এমন কথা বলিনি ফজলুর রহমান

অনলাইন ডেস্ক: জামায়াত কালো শক্তি, ৫ আগস্ট ঘটিয়েছে— এমন কথা আমি বলিনি বলে স্বীকার করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এ কথা বলেছি। এমন কোনো বক্তব্য আমি দিইনি। এটা বানানো হতে পারে দাবি করেন তিনি।

তিনি বলেন আরও বলেন, আমি দুর্নীতি দমন কমিশন ভবনের সামনে কনকর্ড বিল্ডিংয়ে থাকি। সকালে উঠে শুনি সাত থেকে আটজন শিক্ষার্থী ফজলুর রহমান বিষয়ে স্লোগান দিচ্ছে। আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছে। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে।

সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে গ্রেপ্তার করতে পারেন। কিন্তু আমাকে হত্যা করার কথা বলছেন কেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে কী আমার বেঁচে থাকার অধিকার নেই প্রশ্ন তোলেন তিনি।

বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *