সর্বশেষ :
19 Oct 2026, Mon

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামিবিহীন ভারতীয় ২০০ পিস ইয়াবা আটক

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামিবিহীন ভারতীয় ২০০ পিস ইয়াবা আটক

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): ‘মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

৩ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক দুপুর সাড়ে ১টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ বালিয়ামারী বিওপির টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১০৭২/এমপি থেকে আনুমানিক ১ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার সুইচগেট নামক স্থান থেকে আসামিবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ইয়াবা আটক করা হয়।

জব্দ করা ভারতীয় ইয়াবা চর রাজীবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *