বেলাল আহমদ, লামা (বান্দরবান): জমকালো আয়োজনে বান্দরবানের লামায় দৈনিক কালবেলার চতুর্থ বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে লামা প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে দৈনিক কালবেলার লামা প্রতিনিধি বিপ্লব দাশের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুল করিম আরমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও জিটিভির প্রতিনিধি মোহাম্মদ ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন রিটু, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গুর প্রতিনিধি বেলাল আহমদ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আলোকিত সকালের প্রতিনিধি মোহাম্মদ আবুল হাসেম, সহসভাপতি ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ, সহসভাপতি উজ্জ্বল বড়ুয়া, জ্যেষ্ঠ সাংবাদিক এস কে খগেশ চন্দ্র প্রতি খোকন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম, কালবেলার আলীকদম প্রতিনিধি সুজন চৌধুরী, দৈনিক দৈনন্দিনের প্রতিনিধি মো. হাসান, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি ইনতাজ হোসেন, সাংবাদিক আব্দুল ওহাব, টিআই মাহামুদ, এস এম আকাশ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরমানসহ অনেকে।
দৈনিক কালবেলার লামা প্রতিনিধি বিপ্লব দাশ বলেন, কালবেলার নবযাত্রার চার বছরে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। মানুষের বাক্স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতার পক্ষে থেকে পত্রিকাটি সংবাদ পরিবেশন করে আসছে।
সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ প্রচার করা অত্যন্ত জরুরি। কালবেলা প্রিন্ট সংস্করণের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও পাঠকদের দ্রুত সঠিক তথ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি, আগামী দিনগুলোতেও দৈনিক কালবেলা কোনো অন্যায়ের কাছে আপস না করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে তাদের এই সাহসী অভিযাত্রা অব্যাহত রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। পত্রিকাটি সেই নীতি অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে, যা প্রশংসনীয়।” এ সময় তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

