সর্বশেষ :
19 Oct 2026, Mon

চরবৈতা দারুসসুন্নাহ মাদানিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী ও বই উৎসব অনুষ্ঠিত

চরবৈতা দারুসসুন্নাহ মাদানিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী ও বই উৎসব অনুষ্ঠিত

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার চরবৈতা দারুসসুন্নাহ মাদানিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাদরাসা ক্যাম্পাসে ‘২০২৫ শিক্ষাবর্ষে’র বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণী ও বই উৎসব অনুষ্ঠিত হয়।

অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি আলমাছ হোসাইন দোহারী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, মোশাররফ হোসেন শামীম, মাওলানা দেওয়ান সুলতান মাহমুদ (টিপু), আব্দুর রহমান মোল্লা, মুফতি হেদায়েতুল্লাহ বিন শহিদ, দেলোয়ার হোসেন (দেলু), হাফেজ আল-আমীন হোসাইন, শাহিন হোসেন মুন্সি, হাফেজ মোবারক হোসেন, হাফেজ মো. খলিলুর রহমান, মুফতি জিয়াউল হক, মাওলানা আরিফ বিল্লাহ, মাস্টার আরিফুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের হাতে রেজাল্ট শিট ও ক্রেস্ট সম্মাননা প্রদান করেন এবং ‘২০২৬ শিক্ষাবর্ষে’র নতুন বই তুলে দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *