সর্বশেষ :
19 Oct 2026, Mon

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের বন্দরটিলায় পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলী আক্কাস আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর নগরের বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় আয়াত। পরে তার ছয় টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসার ভাড়াটিয়া আবির ও তার ১৭ বছর বয়সী এক বন্ধুকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

অন্যদিকে, চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার রায়ও আজ ঘোষণা হওয়ার কথা রয়েছে। গত ২১ মে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করে। তদন্ত শেষে একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

গত ১০ জুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ঘটনার ২৫ দিনের মাথায় মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *