সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে অবসরপ্রাপ্ত সৈনিকদের গণসংযোগ

গোবিন্দগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে অবসরপ্রাপ্ত সৈনিকদের গণসংযোগ

উত্তম কুমার সাহা (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য জননেতা মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সমর্থনে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠন। গণসংযোগে নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা মনসুর আলী মণ্ডল। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে পৌর এলাকার খলসী মৌসুমী ফিলিং স্টেশন এলাকা, কাটার মোড়, বৈরাগী হাটসহ বিভিন্ন স্থানে ধানের শীষ মার্কার লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার সভাপতি রাশেদ রায়হান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান, অবসরপ্রাপ্ত সৈনিক শহিদুল ইসলাম, বাবলু মিলিটারি, মশিউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *