সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে চেকপোস্টে মাদক পাচারকারী আটক

গোবিন্দগঞ্জে-চেকপোস্টে-মাদক-পাচারকারী-আটক,-কালের-বার্তা

উত্তম কুমার সাহা (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় শরীরে পেঁচিয়ে মাদক পাচার করার দায়ে এক মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ।

এসআই তাহসিন, এএসআই আনসারুল এবং মোবাইল–১ ও মোবাইল–২ টিম চেকপোস্টে গাড়ি তল্লাশি করছিলেন। তল্লাশির এক পর্যায়ে পুলিশ অজ্ঞাত ব্যক্তির শরীরে পেঁচানো অবস্থায় মাদক দেখতে পায় এবং তাকে আটক করে। মাদক পাচারকারী ‘৩ ডি এক্সপ্রেস’ নামে একটি পরিবহনে রংপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের মৃত জাইনুর মিয়ার ছেলে রতন মিয়া। তার শরীরে পেঁচানো অবস্থায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম মাদক পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *