সর্বশেষ :
20 Oct 2026, Tue

গভীর রাতে দোহারে আগুনে পুড়ে ছাই প্রবাসী সেলিম শেখের বাড়ি

গভীর রাতে দোহারে আগুনে পুড়ে ছাই প্রবাসী সেলিম শেখের বাড়ি

দোহার (ঢাকা): ঢাকার দোহার-এর কাটাখালি কবরস্থান সংলগ্ন এলাকায় প্রবাসী সেলিম শেখের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

প্রবাসী সেলিম শেখের স্ত্রী জুথি আক্তার জানান, রাত তিনটার দিকে হঠাৎ ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করেন। পরে জুথিসহ ঘরে থাকা অন্য সদস্যরা দ্রুত দরজা খুলে বের হয়ে প্রতিবেশীদের খবর দেন। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *