সর্বশেষ :
19 Oct 2026, Mon

গণঅভ্যুত্থানের পর অবশেষে পুলিশের জালে সাবেক ছাত্রলীগ নেতা সাদিকুল

গণঅভ্যুত্থানের পর অবশেষে পুলিশের জালে সাবেক ছাত্রলীগ নেতা সাদিকুল

মানিকগঞ্জ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায়, আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা সাদিকুল ইসলাম সোহাকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহরের এলজিইডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাদিকুল ইসলাম সোহা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং শহরের পশ্চিম দাসরা এলাকার প্রয়াত শামসুল ইসলামের ছেলে। গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, সোহা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *