সর্বশেষ :
19 Oct 2026, Mon

খুলনা: খুলনা মহানগরীকে যানজটমুক্ত ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে রোববার (০৫ অক্টোবর) বিকালে জোরালো উচ্ছেদ অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। জনগণের স্বার্থে কেএমপির নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ চারটি মোড় থেকে ফুটপাত দখল করে রাখা সাইনবোর্ড ও অস্থায়ী দোকান অপসারণ করা হয়েছে। কেএমপির ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয় নগরীর ডাক বাংলা মোড়, শান্তিধাম মোড়, ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এবং ময়লাপোতা মোড় এলাকায়।

 

ফুটপাতে বিভিন্ন দোকানের সাইনবোর্ড এবং অস্থায়ী দোকান স্থাপন করার ফলে সাধারণ মানুষকে রাস্তা দিয়ে হেঁটে চলতে হচ্ছিল। এর ফলে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছিল, তেমনি অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। এই বিপজ্জনক পরিস্থিতি নিরসনের জন্যই ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণরূপে মুক্ত করাকে এই অভিযানের মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

 

কেএমপির এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. মাহমুদ আলম এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আশিকুর রহমান।

কেএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর অন্যান্য ব্যস্ততম ফুটপাতেও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। ফুটপাতগুলো দখলমুক্ত করে নিরাপদ ও যানজটমুক্ত খুলনা গঠনে কেএমপি বদ্ধপরিকর।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *