সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে পুরোদমে চলছে বিএনপির নির্বাচনী প্রচারণা

খাগড়াছড়িতে পুরোদমে চলছে বিএনপির নির্বাচনী প্রচারণা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে পুরোদমে চলছে বিএনপির নির্বাচনী প্রচারণা। শুক্রবার দুপুর থেকে মাটিরাঙ্গা উপজেলার ঢাকাইয়া পাড়া মোড়, খেদাছড়া, বেলছড়ি, অযোধ্যা মোড়, গোমতি ইউনিয়ন, শান্তিপুর বাজার, করল্যাছড়ি উপাশিং পাড়া, আমতলী, রামশিরা আব্বাস সর্দার পাড়া, করিম মাস্টারপাড়া, পথসভা, বড়নাল, যামিনীপাড়া, তবলছড়ি, তাইন্দংসহ মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা করেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া।

এ সময় তিনি বলেন, আমি আপনাদের অপরিচিত কেউ নই। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা আমাকে চেনেন। অতীতেও আমি আপনাদের এই এলাকার উন্নয়নে কাজ করেছি। সুতরাং আমাকে চিনতে আপনাদের এক মিনিট সময় লাগবে। আর আমাকে যদি আপনারা যোগ্য মনে করেন, তাহলে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দেবেন।

এ সময় তিনি আরও বলেন, পাহাড়ে যেসব আঞ্চলিক সংগঠন অস্ত্র ঠেকিয়ে পাহাড়িদের ভয়ভীতি দেখিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে বাধ্য করছে, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। পাশাপাশি অনেকে ধর্মের নামে ব্যবসা করছে—তাদের থেকেও দূরে থাকার আহ্বান জানান তিনি। তারা বিভিন্নভাবে আপনাদের প্রলোভন দেখিয়ে তাদের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে বলবে। তাদেরকে ভোট দিয়ে ভোট খণ্ডিত করবেন না। তারা এ জেলায় কখনো উন্নয়ন করতে পারবে না। শেষ পর্যন্ত ধানের শীষে ভোট দিয়ে ভোট নষ্ট না করার আহ্বান জানান তিনি।

নির্বাচনী প্রচারণায় মাটিরাঙ্গা উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *