সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়ি আসনের বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার নির্বাচনী প্রচারণায় মাঠে সহধর্মিণী জাকিয়া জিনাত বিথী

খাগড়াছড়ি আসনের বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার নির্বাচনী প্রচারণায় মাঠে সহধর্মিণী জাকিয়া জিনাত বিথী, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া-কে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণায় মাঠে নামলেন সহধর্মিণী জাকিয়া জিনাত বিথী।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে মাটিরাঙা উপজেলার বড়নাল ইউনিয়নের বড়নাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাটিরাঙা উপজেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী জননেতা ওয়াদুদ ভূঁইয়ার জন্য ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি বলেন, বিগত ১৭টি বছর আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। এবং বিগত সরকার আপনাদের ভোটাধিকার হরণ করেছিল। গণতন্ত্রবিরোধী আচরণ করেছিল তারা। কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই দিন পাল্টে দিয়েছে। আমরা ফিরে পেয়েছি বাক্‌-স্বাধীনতা। দেশ তথা খাগড়াছড়ির উন্নয়নের জন্য খাগড়াছড়িতে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া-কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে মাটিরাঙা উপজেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অজিফা সিরাজের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *