সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুনাক

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ‘হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক, শীতের প্রতিটি রাত।’ উক্তিকে সামনে রেখে উষ্ণতায় ছড়িয়ে পড়ুক সকলের প্রাণে- এই প্রত্যয়ে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন ড্রিলশেডে পুনাক সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী উপস্থিত থেকে প্রায় দেড় শতাধিক গরিব, অসহায়, দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, পাহাড়ে এই প্রচণ্ড শীতে আপনারা অনেক কষ্টে দিন যাপন করছেন। আমাদের এই সামান্য উপহার আপনাদের শীতে কাজে লাগবে। মানুষের মৌলিক অধিকারসমূহ ভোগ করার সবার অধিকার রয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সব সময় আপনাদের পাশে রয়েছে এবং এসব কল্যাণমূলক কাজে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে।

এতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইনসহ পুনাকের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *