সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন

খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত হয়ে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এসব খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক উন্নয়ন ঘটবে এবং এখান থেকে অনেকেই আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পেতে পারে। সেদিন তাদের সেই গৌরব শুধু দেশ নয়, দেশের মানুষকেও গৌরবান্বিত করবে।

শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী ফুটবল ম্যাচের শুভ সূচনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ।

উদ্বোধনী ফুটবল (বালক-বালিকা) ম্যাচে মহালছড়ি উপজেলা বনাম মাটিরাঙ্গা উপজেলা অংশ নেয়।

খাগড়াছড়িতে ৯টি উপজেলা ও সদর পৌরসভাসহ বালক-বালিকা মিলিয়ে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট ও সাঁতারসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতা আগামী ১০ মে পর্যন্ত চলবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *