সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ‘তক্ষক’ পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

খাগড়াছড়িতে ‘তক্ষক’ পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বন বিভাগ। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন তক্ষক পাচার চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- হাফেজ আলী (৩৮), রাঙ্গামাটির লংগদু থানার ৫ নম্বর ওয়ার্ডের সোনাই গ্রামের মৃত তৈয়ব আলী মুন্সির ছেলে এবং আমিরুল ইসলাম (২৯), একই থানার ১ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে খাগড়াছড়ি পৌর শহরের আবাসিক হোটেল ‘দ্য গ্রিন ভ্যালি’ থেকে তক্ষক পাচার চক্রের দুই সদস্যকে সদর থানা পুলিশ ও সদর রেঞ্জের টিমের সহায়তায় গ্রেফতার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক পাচার চক্রের সদস্য হাফেজ আলী (৩৮) ও আমিরুল ইসলাম (২৯)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে মেডিপ্লাস টুথপেস্টের একটি বাক্সের ভেতর থেকে প্রায় সাত ইঞ্চি দৈর্ঘ্যের একটি তক্ষক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৪১(৩) ধারা ও তফসিল-১(খ) অনুযায়ী অপরাধে ৪৪(১) ধারা মোতাবেক মামলা করা হয়েছে।

পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে উদ্ধারকৃত তক্ষকটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *