ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে সাম্প্রতিককালে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। বুধবার (১২ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদরস্থ স্বনির্ভর বাজার ও খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, সহিংসতার ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আমরা পুনর্বাসনের আওতায় এনেছি। এ বিষয়ে পার্বত্য বিষয়ক উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন। এজন্য আজকে আবার পরিদর্শনে আসলাম। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে বিষয়টি যদি সরকার আমলে নেয়, আমরা চেষ্টা করব সহযোগিতা দেওয়ার।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, খাগড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারি, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, পুলিশ প্রশাসনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

