সর্বশেষ :
19 Oct 2026, Mon

কেএমপি’তে মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পুরস্কার বিতরণ করলেন পুলিশ কমিশনার

কেএমপি'তে মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পুরস্কার বিতরণ করলেন পুলিশ কমিশনার

খুলনা: পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, সুদৃঢ় মনোবল ও পেশাগত শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে রোববার (১২ অক্টোবর) সকাল ০৭.৩০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর উদ্যোগে এক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার প্রতিটি কনটিনজেন্টে অংশগ্রহণকারী পুলিশ সদস্যেদের শারীরিক ফিটনেস ও পোশাকের টার্নআউট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উত্তম টার্ন আউটের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যকে সার্ভিস রিওয়ার্ড প্রদান করেন। সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) গোপী কিশোর রায় প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

 

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বাংলাদেশ পুলিশকে একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে উল্লেখ করে বলেন, এই বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য, যার জন্য পিটি, প্যারেড এবং খেলাধুলার বিকল্প নেই। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সুস্থতার উপর গুরুত্বারোপ করেন তিনি এবং নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠানের জন্য নির্দেশনা প্রদান করেন। চমৎকার কুচকাওয়াজ প্রদর্শনীর জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাস্টার প্যারেডে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ সকল পদমর্যদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *