সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুষ্টিয়া সদর আসনে ধানের শীষে ভোট চাইলেন স্ত্রী ওয়াং লিনা

কুষ্টিয়া সদর আসনে ধানের শীষে ভোট চাইলেন স্ত্রী ওয়াং লিনা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন তাঁর স্ত্রী ওয়াং লিনা। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণের পাশাপাশি বাংলা ভাষায় বক্তৃতাও দিচ্ছেন তিনি।

গতকাল মঙ্গলবার আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে স্ত্রীর ধানের শীষে ভোট চাওয়ার একটি ভিডিও ফেসবুকে নিজেই পোস্ট করেছেন জাকির হোসেন সরকার। সেখানে ক্যাপশনে আবেগঘন একটি পোস্ট লেখেন তিনি। লেখেন-
“কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি;
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়লক্ষ্মী নারী।”

৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে চীনা বংশোদ্ভূত ওয়াং লিনাকে ভাঙা বাংলায় বলতে শোনা যায়, আমার হাজব্যান্ড বুয়েট ইঞ্জিনিয়ার। তিনি ভালো, ইনশাল্লাহ। ভালো দিনক্ষণ আসছে আর সমস্যা নেই। আপনারা সবাই আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দেন।

গতকাল মঙ্গলবার রাতে জাকির হোসেন সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ওই ভিডিও ক্লিপের কমেন্টে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব। তিনি বিএসসি ইঞ্জিনিয়ার (বুয়েট)। ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সরকার স্টিলের মালিক এই শিল্পপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচন করেন। সে সময় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *