কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার পক্ষ থেকে ২১টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডে মনোনীত কাউন্সিলর পদপ্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর জামায়াতের স্থানীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমির মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যাপক ফরহাদ হোসেন।
সভায় বক্তারা বলেন, জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং একটি আদর্শ ও ইনসাফভিত্তিক পৌরসভা গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী যোগ্য ও সৎ প্রার্থীদের মনোনয়ন প্রদান করেছে।
অনুষ্ঠানে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ঘোষিত তালিকায় ৮ নম্বর ওয়ার্ড ব্যতীত বাকি ২০টি ওয়ার্ডের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত মনোনীত প্রার্থীরা হলেন:
১ নম্বর ওয়ার্ডে সজল মাহমুদ লিটন, ২ নম্বর ওয়ার্ডে মো. হায়াত আলী, ৩ নম্বর ওয়ার্ডে হাফেজ গোলাম মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ডে মো. সাইফুজ্জামান সাব্বু, ৫ নম্বর ওয়ার্ডে মো. আরিফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে সাখাওয়াত হোসেন লালমি, ৭ নম্বর ওয়ার্ডে ফুয়াদ হোসেন ফয়সাল, ৯ নম্বর ওয়ার্ডে মো. মিজানুর রহমান মিজু, ১০ নম্বর ওয়ার্ডে মো. আমিরুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডে রাজী উদ্দিন আহমেদ শাহীন, ১২ নম্বর ওয়ার্ডে মো. শওকত আকবর, ১৩ নম্বর ওয়ার্ডে মো. আলতাফ হোসেন আলকা, ১৪ নম্বর ওয়ার্ডে মো. বকুল হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান আলী, ১৬ নম্বর ওয়ার্ডে মো. শাহীনুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডে মো. মুস্তাফিজুর রহমান পলাশ, ১৮ নম্বর ওয়ার্ডে অধ্যক্ষ মো. আব্দুল বারী, ১৯ নম্বর ওয়ার্ডে হাফেজ আশিকুর রহমান, ২০ নম্বর ওয়ার্ডে আল-মামুন সোহাগ এবং ২১ নম্বর ওয়ার্ডে মো. আমিরুল ইসলাম বাবলু।
উল্লেখ্য, ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এ সময় শহর জামায়াতের সেক্রেটারি শামীম হুসাইনসহ শহর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে কুষ্টিয়া পৌরসভার সামগ্রিক উন্নয়ন ও দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়।

