সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ মোছা. সুফিয়া খাতুন (৫৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী সুফিয়া খাতুন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা গ্রামের মৃত সুলু মিয়ার মেয়ে এবং মো. আব্দুল মান্নানের স্ত্রী।

জানা যায়, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আর্শীরবাদ মিষ্টান্ন ভাণ্ডার’-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

এসময় তার হেফাজত থেকে মোট ২ কেজি নেশাজাতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৬০,০০০ (ষাট হাজার) টাকা।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

থানার কর্তব্যরত এসআই সুজন বিশ্বাস চলতি মাসে সফলভাবে তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। প্রতি মাসেই তিনি ৫ থেকে ৬টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তা সফল করতে সক্ষম হচ্ছেন।

কুলিয়ারচর থানায় যোগদানের পর থেকে গত ১৮ মাসে প্রায় অর্ধশত মাদকবিরোধী অভিযান সফলভাবে পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে প্রশংসা কুড়িয়েছেন এসআই সুজন বিশ্বাস।

এলাকার সচেতন মহল মনে করেন, থানার প্রতিটি অফিসার এভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে এলাকায় মাদক ব্যবসায়ীসহ মাদক নির্মূল করা সম্ভব হবে। তারা এসআই সুজন বিশ্বাসের মতো মাদকের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার জন্য থানার সকল অফিসারের প্রতি আহ্বান জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *